Sunday, March 25, 2018
দুঃখ নিয়ে মারা গিয়েছেন, চাঞ্চল্যকর তথ্য দিলেন শ্রীদেবীর মামা || Media News
দুঃখ নিয়ে মারা গিয়েছেন, চাঞ্চল্যকর তথ্য দিলেন শ্রীদেবীর মামা || Media News
দুঃখ নিয়ে মারা গিয়েছেন, চাঞ্চল্যকর তথ্য দিলেন শ্রীদেবীর মামা || Media News
বলিউডের সদ্য প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তার মামা বেণুগোপাল রেড্ডি। সম্প্রতি আইড্রিম নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা শুনেছিলাম কয়েকটা ছবিতে বনি কাপুরের বিপুল আর্থিক ক্ষতি হয়েছিল। সেটা পূরণ করতে তিনি শ্রীদেবীর সম্পত্তি বিক্রি করে দিয়েছিলেন। এই দুঃখটা ওর ছিলই। ও কিন্তু শান্তিতে ছিল না। তবুও ও সব সময় হাসিমুখেই থাকত। সেই দুঃখটা নিয়েই চলে গেল।
বেণুগোপাল আরও বলেছেন, বনি একটি ছবি প্রযোজনা করেন, যেটি মুক্তি পায়নি। তখন থেকেই তাদের আর্থিক সমস্যা শুরু হয়। স্বামীর ধার মেটাতে নিজের সম্পত্তি বিক্রি করে দেন শ্রীদেবী। বেণুর দাবি, মূলত এই আর্থিক সমস্যার কারণেই ফের অভিনয় শুরু করেন শ্রী।
বেণুগোপালের এই বিস্ফোরক সাক্ষাৎকারের পর বিভিন্ন প্রশ্ন উঠছে। সত্যিই কি ‘ইংলিশ ভিংলিশ’-এ শ্রীদেবীর কামব্যাক ছিল আর্থিক সমস্যা মেটাতে? নাকি অভিনয়ের খিদে থেকেই তিনি বেছে নিয়েছিলেন ক্যারিয়ারের সেকেন্ড ইনিংস? এ নিয়ে শ্রীদেবীর পরিবারের কেউ এখনও পর্যন্ত কেউ মুখ খোলেননি। তবে শ্রীদেবীর মৃত্যুর পর প্রকাশ্যে আসা এ সব তথ্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলিউডে।
Subscribe to:
Post Comments (Atom)
বাংলাদেশী সাইকো ও সিরিয়াল কিলারদের গল্প পর্ব ১ || 2018
বাংলাদেশী সাইকো ও সিরিয়াল কিলারদের গল্প পর্ব ১ || 2018 বাংলাদেশী সাইকো ও সিরিয়াল কিলারদের গল্প পর্ব ১ || 2018 সময়টা ১৯৭৫। মানুষটার নাম খ...
-
কুকুর ছানাটি যেভাবে ভালুক হয়ে গেল || Breaking News কুকুর ছানাটি যেভাবে ভালুক হয়ে গেল || Breaking News ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চীনের ই...
No comments:
Post a Comment