Sunday, March 25, 2018
জ্যাকুলিনের 'এক দো তিন' ভাইরাল || News 24
জ্যাকুলিনের 'এক দো তিন' ভাইরাল || News 24
জ্যাকুলিনের 'এক দো তিন' ভাইরাল || News 24
'এক দো তিন'… শুনলেই বলিউডের মনে পড়ে মাধুরী দীক্ষিতকে। ১৯৮৮-এ মুক্তিপ্রাপ্ত 'তেজাব'-এ এই গানের সাথে মাধুরীর নাচ ঢুকে পড়েছে সিনে ইতিহাসে। এবার সেই গানের সাথে নেচে মাধুরীকে ট্রিবিউট জানালেন জ্যাকুলিন ফার্নান্ডেজ।
টাইগার শ্রফ এবং দিশা পাটানির ছবি 'বাঘি ২'-এ দেখা যাবে জ্যাকুলিনের এই নাচ। সদ্য মুক্তি পেয়েছে সেই ভিডিও। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সন্দীপ শিরোদকরের কম্পোজিশনে নতুন এই গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। লক্ষ্মীকান্ত পেয়ারেলালের কম্পোজিশনে আসল গানটি গেয়েছিলেন অলকা যাজ্ঞিক।
এ প্রসঙ্গে জ্যাকুলিন বলেন, ওই গানটায় মাধুরী ম্যামের পারফরম্যান্স দেখার জন্য অপেক্ষা করে থাকতাম। এটা ওর প্রতি আমার ট্রিবিউট। আমি তো কোন ছাড়, কেউই ওর অরিজিনাল পারফরমন্যান্সের ধারে কাছে আসতে পারবে না।
অরিজিনাল ভার্সনের কোরিওগ্রাফ করেছিলেন সরোজ খান। জ্যাকুলিনের কোরিওগ্রাফিও সরোজ করেছেন। তাকে সাহায্য করেছেন গণেশ আচার্য এবং আহমদ খান। সব কিছু ঠিক থাকলে আগামী ৩০ মার্চ মুক্তি পাবে এই ছবি।
Subscribe to:
Post Comments (Atom)
বাংলাদেশী সাইকো ও সিরিয়াল কিলারদের গল্প পর্ব ১ || 2018
বাংলাদেশী সাইকো ও সিরিয়াল কিলারদের গল্প পর্ব ১ || 2018 বাংলাদেশী সাইকো ও সিরিয়াল কিলারদের গল্প পর্ব ১ || 2018 সময়টা ১৯৭৫। মানুষটার নাম খ...
-
কুকুর ছানাটি যেভাবে ভালুক হয়ে গেল || Breaking News কুকুর ছানাটি যেভাবে ভালুক হয়ে গেল || Breaking News ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চীনের ই...
No comments:
Post a Comment